বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যা জানাল যুক্তরাষ্ট্র

১১ জানুয়ারি ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি © সংগৃহীত

বাংলাদেশে নির্বাচন সম্পন্ন করা এবং সবাইকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এ বিষয়ে বাংলাদেশের নতুন প্রতিনিধিদের সাথে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১০ জানুয়ারি) কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, 'যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সদ‍্য সমাপ্ত দিল্লি সফরে বাংলাদেশ পরিস্থিতি আলোচনার গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।'

গারসেটি বলেন, 'বাংলাদেশের নতুন প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে। বাইডেন এবং ট্রাম্প প্রশাসন উভয়ের কাছেই সংখ্যালঘুদের স্বার্থ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নির্বাচন সম্পন্ন করা এবং সবাইকে সুরক্ষিত রাখায় যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। দিল্লিতে সুলিভানের আলোচনার অনেকটা জুড়েই ছিল বাংলাদেশের কথা।'

তিনি আরও বলেন, 'আমরা সবাই স্থিতিশীল, সমৃদ্ধ, সহিষ্ণু বাংলাদেশই চাই। এ বিষয়ে ভারত, আমেরিকা উভয়েরই স্বার্থ জড়িয়ে। এর জন্য আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি।'

যেকোনো রাজনৈতিক পালাবদলই কঠিন উল্লেখ করে তিনি আরও বলেন, 'তবে তা সবসময় ভালো হবেই বলা যায় না। এ নিয়ে ভারত এবং আমেরিকার নানা ক্ষেত্রে দায়বদ্ধতার বিস্তৃত পরিসর রয়েছে। যুক্তরাষ্ট্র বা ভারত, কোনও গণতন্ত্রই নিশ্ছিদ্র নয়। বাড়ির রক্ষণাবেক্ষণের মতো গণতন্ত্রেরও পরিচর্যা করতে হয়।'

ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রসঙ্গে এই কূটনীতিক বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলে থাকেন- আমেরিকার বিষয়ে উনি কথা বলবেন না, আমেরিকাও ভারতের বিষয়ে কিছু বলবে না। আমি কিন্তু বলব, উভয়ই উভয়ের বিষয়ে কথা বলুক। সব দেশেরই অভ্যন্তরীণ সমস্যা থাকে। সম্পর্ক অন্তরঙ্গ হলে খোলা মনে আরও কথা বলা যাবে।'

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬