বুধবার বিদায়ী ভাষণ দেবেন বাইডেন

১১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
জো বাইডেন

জো বাইডেন © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বুধবার (১৫ জানুয়ারি) জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পাঁচ দিন আগে এ ভাষণ দেবেন তিনি। 

শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বুধবার রাত ৮টায় প্রেসিডেন্ট বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণটি দেবেন।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেক্টোরাল কলেজ ভোট ও হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

মক্কা ডিফেন্স প্যাক্ট: শুধুমাত্র প্রতিরক্ষা নয়, মুসলমানদের …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, ২ বোন গ্রেপ্তার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ঢামেকে ছাত্রদলপন্থী ইন্টার্নদের কমিটি, অর্ধে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য, চাঁদপুরে ১ লাখ টাকা জরি…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬