১৯ সন্তানের মা হয়েও পিএইচডি ডিগ্রি অর্জন সৌদি নারীর

০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
হামদা আল রুয়াইলি

হামদা আল রুয়াইলি © টিডিসি সম্পাদিত

সন্তানদের পরিচর্যার জন্য অনেক নারীই উচ্চশিক্ষার স্বপ্ন বিসর্জন দেন। তবে সৌদি আরবের হামদা আল রুয়াইলি সেই বাধাকে জয় করে দেখিয়েছেন যে পরিকল্পনা, অধ্যবসায় এবং পরিবারের সমর্থন থাকলে কোনো স্বপ্নই অধরা থাকে না। ১০ ছেলে ও ৯ মেয়ের মোট ১৯ সন্তানের জননী হয়েও তিনি সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

হামদা আল রুয়াইলি নামে এ নারী ১০ ছেলে ও ৯ মেয়ের মা। সম্প্রতি সংবাদমাধ্যম আল এখবারিয়াকে জানিয়েছেন, সন্তানদের দেখাশুনা, কাজ এবং পড়াশোনা একইভাবে চালিয়ে গেছেন তিনি।

মানসিক স্বাস্থ্য খাতের প্রশাসনিক পদে কাজ, সঙ্গে অনলাইনে ব্যবসা করেন হামদা। তিনি বলেন, আমি দিনের বেলা সন্তানদের পরিচর্যা এবং কাজ করি। রাতের বেলা ব্যবসা ও পড়াশোনা চালাই। আমি কোনো ধরনের ঝামেলা চাই না। তাই খুব সতর্কভাবে আমার সারাদিনের পরিকল্পনা সাজাই।

হামদা আল রুয়াইলি জানিয়েছেন, ৪৩ বছর বয়সে পা দেওয়ার আগেই ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি।

১৯ সন্তানকে মানুষ করা খুবই কঠিন কাজ ছিল তার। কিন্তু তিনি শিক্ষক এবং সেনা কর্মকর্তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন। হামদা বলেন, এত সন্তান বড় করার ক্ষেত্রে আমার রোল মডেল হলেন সেই শিক্ষক যিনি শিক্ষার্থীভর্তি ক্লাস পরিচালনা করেন। এবং সামরিক অফিসার যারা বিপুল সেনাকে নিয়ন্ত্রণ করেন। তিনি আরও বলেন, আমার জন্য একটি সন্তানকে বড় করা, ১০ সন্তানকে বড় করার সমান। আমি তাদের প্রয়োজন নিয়ে কাজ করি, লক্ষ্য অর্জনে তাদের সাহায্য করি এবং তারা যেন নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারে সেজন্য তাদের অনুপ্রেরণা দেই।

হামদা জানিয়েছেন, তার সন্তানরাও পড়ালেখায় বেশ ভালো। তার এক মেয়ে এতটাই মেধাবী যে কিং আব্দুল আজিজ সেন্টার তার পড়ালেখার খরচ বহন করে।

অনেক বাধা বিপত্তি আসলেও পড়ালেখা থেকে কখনো বিচ্যুত হননি জানিয়ে সৌদির এই নারী বলেন, এত সন্তানের মা হিসেবে আমার অনেক দায়িত্ব থাকা সত্ত্বেও, আমি আমার শিক্ষার স্বপ্নকে বাদ দেইনি। আল্লাহকে ধন্যবাদ, এই সাফল্যটা সহজ ছিল না। কিন্তু এটি পরিকল্পনা এবং পরিবারের সমর্থনের ফল।

হামদা আল রুয়াইলি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন, নারীরা ইচ্ছা ও পরিকল্পনার জোরে সংসার ও স্বপ্ন—দুটোই সাফল্যের সঙ্গে সামলাতে পারে। তার এই অনুপ্রেরণাদায়ক গল্প প্রতিটি নারীর জন্য এক অনন্য উদাহরণ।

সূত্র: গালফ নিউজ

রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081