পানামা খাল ও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ট্রাম্পের

০৮ জানুয়ারি ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

পানামা খাল ও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন অনড় অবস্থানে। এটি মূলত তার সাম্রাজ্য বিস্তারের পররাষ্ট্রনীতি। তিনি জানিয়েছেন, এসব লক্ষ্য পূরণে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারও করতে পারেন।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা বলেন তিনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সম্মেলনে তিনি বলেন, অঞ্চল দুটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো দখল নেওয়া তার পরিকল্পনায় রয়েছে।

ট্রাম্পের হুমকির পরও ডেনমার্ক ও পানামা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তারা কোনো পরিস্থিতিতেই নিজেদের ভূমির মালিকানা ছাড়বে না।

সাম্প্রতিক সময়ে পানামা খালের দখল নেওয়া, গ্রিনল্যান্ড কিনে নেওয়া ও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে রূপান্তরের মতো বিতর্কিত বক্তব্য রেখে চলেছেন ট্রাম্প। ন্যাটো জোটের সদস্যদের কাছ থেকে প্রতিরক্ষা খাতে চাঁদার পরিমাণ বাড়ানোর দাবি করার কথাও জানিয়েছেন ট্রাম্প। এছাড়াও মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে "আমেরিকা উপসাগর" রাখার পরামর্শও দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

বিশ্লেষকরা মতামত দিয়েছেন, ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহেরও কম সময়ে ট্রাম্পের এই আগ্রাসী পররাষ্ট্রনীতিতে মার্কিন মিত্রদের কূটনীতিক স্বার্থ রক্ষা হচ্ছে না। 

গ্যাস সিলিন্ডারের প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান পুড়ে ছ…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের শাহবাগে অ…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950