কানাডায় নিখোঁজের এক মাস পর প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার

০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
নিধুয়া মুক্তাদির

নিধুয়া মুক্তাদির © সংগৃহীত

কানাডায় নিখোঁজের এক মাস পর নিধুয়া মুক্তাদির (১৯) নামে এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে অন্টারিও প্রাদেশিক পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) পোর্ট ব্রুসের একটি সমুদ্র সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি)  বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নিধুয়া মুক্তাদিরের ভাই আব্রাহাম মুক্তাদির ।   

জানা গেছে, নিহত নিধুয়া মুক্তাদির কানাডার ফানশাওয়ে কলেজের নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গত ৪ ডিসেম্বর পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরপূর্বে  হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন। তাকে খুঁজে পেতে পুলিশ ডুবুরি এবং ড্রোনের সাহায্য নিয়েছিলেন। তবুও তার সন্ধান মিলছিল না। শনিবার ওয়ানেটা বিচে এক কানাডিয়ান নাগরিক নিধুয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ নিশ্চিত করে যে এটি নিখোঁজ নিধুয়ার লাশ।

এ বিষয়ে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায় নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 

নিহতের ভাই আব্রাহাম মুক্তাদির লন্ডন ফ্রি প্রেসের সাথে ফোনে কথা বলার সময় নিশ্চিত করেছেন যে, পুলিশ তার বোনের মৃতদেহ খুঁজে পেয়েছে। এ বিষয়ে আব্রাহাম মুক্তাদির বলেছেন, 'আমার পরিবার খুব খারাপ সময়রের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন খুব সাহসী এবং দৃঢ় চিত্তের অধিকারী ছিলেন। তাকে হারিয়ে আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমার বোনকে খুঁজে পেতে যারা সাহায্য করেছেন তাদের প্রতি আমার পরিবার চির কৃতজ্ঞ।'

নিহতের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, 'আমার মেয়ের সাথে সর্বশেষ কথা হয়েছে গত ২৯ নভেম্বর। তাকে হারিয়ে আমি খুবই বিধ্বস্ত। আমি শুধু মেয়েকে ফিরে পেতে চাই, আমার আর অন্য কোনো চাওয়া নেই।'

তিনি আরও বলেন, 'আমার মনে হয় আমি একটি খারাপ স্বপ্ন দেখছি, জেগে ওঠে দেখব সব ঠিক আছে। আমার মেয়ে বেঁচে আছে।' 

কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬
ক্যামব্রিজ-এমআইটি-হার্ভার্ডের কনসেপ্ট নিয়ে দেশে একটি বিশ্বব…
  • ২২ জুন ২০২৬
প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা গড়তে শেকৃবিতে হিট প্রকল্পের প্রথ…
  • ২২ জুন ২০২৬