গুজব ছড়ানো গোষ্ঠীর সঙ্গে জড়িত শেখ রেহানার ছেলেমেয়ে: দ্য টাইমস

০৭ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের।

সম্পত্তি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকেই বেশ চাপে রয়েছেন তিনি। এতকিছুর পরেও, রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সাথে যুক্ত ব্রিটিশ সরকারের দুর্নীতি দমনমন্ত্রী টিউলিপ সিদ্দিকের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তাদের ছড়ানো প্রপাগাণ্ডার বেশিরভাগই নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির বিরুদ্ধে।

গেলো বছর, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাও এমন একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য জানিয়েছিলো। বিনামূল্যে ফ্ল্যাট ইস্যু নিয়ে গেলো কয় দিন ধরেই কোনঠাসা টিউলিপ। এরমাঝেই, সামনে এলো তার ভাই-বোনদের প্রোপাগাণ্ডা বিষয়ক থিংকট্যাঙ্কের সাথে জড়িত থাকার বিষয়টি। যা নিয়ে নতুন করে বাড়ছে চাপ। অন্যদিকে, তার (টিউলিপ) বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার।

টিউলিপ সিদ্দিক গত বছরের জুলাইয়ে সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পান। তার দায়িত্ব আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে লেবার নেতা কিয়ার স্টার্মার জানিয়েছেন, এখনও টিউল্পের ওপর তার আস্থা রয়েছে।

অভিযোগের জবাবে, স্টারমারের অফিসিয়াল মুখপাত্র বলেছেন যে সিদ্দিকের ওপর প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি (টিউলিপ সিদ্দিক) দুর্নীতিবিরোধী সমস্যাগুলি পরিচালনা করতে থাকবেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করার সময় প্রকল্পের মোট ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিলো। মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক। তবে এখন নতুন করে রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সাথে যুক্ত হলেন তার ভাইবোন।

গ্যাস সিলিন্ডারের প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান পুড়ে ছ…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের শাহবাগে অ…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশসেরা এআই উদ্ভাবকের সম্মাননা পেলেন রাজশাহীর নাহিদ
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950