চীনে শক্তিশালী ভূমিকম্প : মৃত্যু বেড়ে ৫৩

০৭ জানুয়ারি ২০২৫, ১২:২১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM

© সংগৃহীত

চীনের তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পাহাড়ি-অধ্যুষিত এই অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, তিব্বতের শিগাতসে শহর সকাল ৯টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়। ভূমিকম্পটি  এতটাই শক্তিশালী ছিল যে এটি নেপাল, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশেও অনুভূত হয়। বড় ভূতাত্ত্বিক ফল্টে অবস্থানের কারণে ওই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

শিগাতসেকে তিব্বতের অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে অবশ্য বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। এটির আঘাতে অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছে তারা।

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছে চীনের বিমানবাহিনী। এতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এভারেস্ট পর্বতশৃঙ্গের পাশে অবস্থিত তিব্বতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় সেখানে উদ্ধার অভিযান বেশ দুরূহ হবে।

নেপালেও শক্তিশালী কম্পন অনুভূত হলেও সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির সন্ধান পাওয়া যায়নি বলে বার্ত সংস্থা এএফপিকে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

এর আগে ২০১৫ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ট্যাগ: চীন চীন
মক্কা ডিফেন্স প্যাক্ট: শুধুমাত্র প্রতিরক্ষা নয়, মুসলমানদের …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, ২ বোন গ্রেপ্তার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ঢামেকে ছাত্রদলপন্থী ইন্টার্নদের কমিটি, অর্ধে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুর ভরাট করে গরুর খামারের বর্জ্য, চাঁদপুরে ১ লাখ টাকা জরি…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬