এবার ভারতে শনাক্ত এইচএমপি ভাইরাস

০৬ জানুয়ারি ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ভাইরাস প্রতীকী ছবি

ভাইরাস প্রতীকী ছবি © সংগৃহীত

ভারতে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতে দুই শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের মেডিকেল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর)।  সোমবার (৬ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 'এইচএমপিভিতে আক্রান্ত প্রথম ব্যক্তি তিন মাস বয়সী এক মেয়েশিশু। দ্বিতীয় জন আট মাস বয়সী এক ছেলে শিশু। তারা দুজনেই বেঙ্গালুরুর ব্যাপ্টিস্ট হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের এইচএমপিভি সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। মেয়ে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং ছেলে  শিশুটি কর্ণাটকের রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

জন্ম থেকেই এই দুই শিশুর ক্ষেত্রে ব্রঙ্কোপনিউমোনিয়ার ইতিহাস রয়েছে রয়েছে বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, 'এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে কেউই দেশের বাইরে যায়নি। এর অর্থ, ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়াচ্ছে এবং এর গতিপ্রকৃতি এখনই গভীরভাবে পর্যবেক্ষণ প্রয়োজন।'

ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা শাহবাগে, ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের সংবাদ সম্…
  • ১৫ নভেম্বর ২০২৬
অপহরণের অভিযোগের তিন দিন পর ছাত্রীর ভিডিও—‘স্বেচ্ছায় শাওনের…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950