এশিয়ায় ছড়িয়ে পড়েছে এইচএমপি ভাইরাস, কতটা ঝুঁকিতে বাংলাদেশ?

০৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

করোনা মহামারির ৫ বছর পর চীনে ফের ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস। এর মধ্যেই ভাইরাসটি এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা।   

এ ভাইরাসের মিউটেশন কেমন আর এটি বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. তাহমিনা শিরীন। 

ড. তাহমিনা শিরীন বলেন, 'শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই এটি। অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরণের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর-স্বর্দি-কাশি-ঠান্ডা হয়ে থাকে। কোভিড-১৯ একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারির রেশ এতটা বিস্তর হয়েছিল। তবে এইচএমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।'

তিনি আরও বলেন, 'এটি নতুন কোনো ভাইরাস নয়। এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই।'

বিশেষজ্ঞরা জানিয়েছেন, 'দেশে আগেও হিউম্যান-মেটা-নিউমো (HMP) ভাইরাসের অস্তিত্ব ছিলো। এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে এটির অস্তিত্ব। তবে, আতঙ্কিত হওয়া যাবে না। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই, সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।'

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বলেন, 'অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই, তবে লক্ষণভিত্তিক চিকিৎসা রয়েছে। এটির ক্ষেত্রেও তাই। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে কিনা, সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।' 

জহির উদ্দিন স্বপনের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সৌজন্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬