৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার

০৪ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং © সংগৃহীত

সাধারণ ক্ষমার অধীনে ১৮০ বিদেশি নাগরিকসহ ৫ হাজার ৮৬৪ বন্দীকে মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ শনিবার (০৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে এসব নাগরিকদের মুক্তি দেয়া হবে।

এ ছাড়াও জান্তা সরকার বলেছে, চলতি বছর তারা জাতীয় নির্বাচন দেবে। তবে বিরোধী দলগুলো এ পরিকল্পনাকে ভুয়া উল্লেখ করে নিন্দা জানিয়েছে। ২০২১ সাল থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই বছর দেশটির সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ও গণতন্ত্রপন্থী আন্দোলনকে সহিংসভাবে দমন করে। ফলে দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।

রয়টার্সের অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। জান্তা সরকার বিপর্যস্ত অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। সামরিক শাসন শুরুর আগে দেশটির অর্থনীতিকে একটি প্রতিশ্রুতিশীল আন্তর্জাতিক বাজার হিসেবে দেখা হতো।

জান্তা সরকারের হাতে বন্দী হয়ে যাঁরা এখনো কারাবাস করছেন, তাঁদের মধ্যে আছেন মিয়ানমারের সাবেক নেতা অং সান সু চি। ৭৯ বছর বয়সী সু চি উসকানি, নির্বাচনে কারচুপি, দুর্নীতিসহ ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬