বাস দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, চালক গ্রেপ্তার

০৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সৌরভ গাঙ্গুলী ও সানা গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী ও সানা গাঙ্গুলী © সংগৃহীত

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলী বাস দুর্ঘটনার শিকার হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার ডায়মন্ড হারবার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সানা আহত না হলেও তার গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন সানা। এতে সানার গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সানা। এ ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডায়মন্ড হারবার রোডে দুটি বাস রেষারেষি করছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস সানার গাড়িতে ধাক্কা দেয়। তবে যেদিকে বাসটি ধাক্কা মেরেছে, সেদিকে ছিলেন না সৌরভ কন্যা।  ফলে বাসটি ধাক্কা মারলেও সানার কোনও বিপদ হয়নি। 

এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

দুই বিশ্ববিদ্যালয়ে একই দিনে একই ইউনিটের ভর্তি পরিক্ষা, যা ব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চূড়ান্ত, ঘোষণা শিগগিরই
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ট্রা…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইবি শিক্ষার্থীকে দোকানে কলার ধরে মারধরের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্ট…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬