জিল বাইডেনকে সবচেয়ে দামি উপহার দিয়েছিলেন মোদি

০৪ জানুয়ারি ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
জিল বাইডেনকে নরেন্দ্র মোদি একটি হীরা উপহার দেন, যার দাম ২০ হাজার ডলার

জিল বাইডেনকে নরেন্দ্র মোদি একটি হীরা উপহার দেন, যার দাম ২০ হাজার ডলার © সংগৃহীত

বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কাছ থেকে নানা উপহার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার। তবে ২০২৩ সালে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে দেওয়া ওই উপহার একটি হীরা, যার দাম ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৪ লাখ টাকার বেশি)।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মোদি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিলের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তাকে ৭.৫ ক্যারেটের একটি সবুজ হীরা উপহার দিয়েছিলেন মোদি। বিশেষ পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি কৃত্রিম হীরা। প্রাকৃতিক হীরার সব গুণই রয়েছে ওই হীরায়।

আরও পড়ুন: এশিয়ায় ছড়িয়ে পড়ছে চীনের ‘এইচএমপিভি’ ভাইরাসের সংক্রমণ, নেই ভ্যাকসিন

ওই বছর বাইডেনের স্ত্রীর পাওয়া অন্য দামি উপহারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভার দেওয়া একটি ব্রোচ। সেটির দাম ১৪ হাজার ৬৩ ডলার। এ ছাড়া মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও তার স্ত্রী এন্তিসার আমের ২০২৩ সালে জিল বাইডেনকে ৪ হাজার ৫১০ ডলার মূল্যের একটি ব্রেসলেট, ব্রোচ ও ছবির অ্যালবাম দিয়েছিলেন।

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬