এবার কি কাশ্মীরের নাম বদলে ফেলবেন অমিত শাহ?

০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
অমিত শাহ

অমিত শাহ © সংগৃহীত

কাশ্মীরের নামকরণ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘সম্ভবত কাশ্মীরের নামকরণ করা হয়েছে ঋষি কাশ্যপের নামে।’ তার এ মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে কাশ্মীরের নাম পরিবর্তনের জল্পনা কল্পনা।

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিল্লিতে ‘জম্মু-কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস’ শীর্ষক একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ‘আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ভূ-সাংস্কৃতির দেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাশ্মীর। উন্নতির পথে চলতে শুরু করে দিয়েছে। সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে আমরা যা হারিয়েছি, সেটা তাড়াতাড়ি ফিরে পাব।’

বিজেপি সরকারের আমলে নাম বদলের ঘটনা নতুন কিছু নয়। এলহাবাদ এর নাম হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই হয়েছে দীন দয়াল উপাধ্যায় জংশন।

সেই নাম বদলের ধারা অব্যাহত রেখে কাশ্মীরের নাম বদলে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

অমিত শাহ বলেন, কাশ্মীরের ভারতের সাথে অটুট সম্পর্ক। লাদাখে মন্দির ভাঙা হয়েছে, কাশ্মীরে স্বাধীনতার পর ভুল হয়েছে, পরে সেগুলো সংশোধন করা হয়েছে। শঙ্করাচার্যের উল্লেখ, সিল্ক রুট, হেমিস মঠ থেকে প্রমাণিত হয় যে কাশ্মীরেই ভারতের সংস্কৃতির ভিত্তি স্থাপিত হয়েছিল। সুফি, বৌদ্ধ এবং শৈব মঠ সবাই কাশ্মীরে বিকাশ লাভ করেছে। দেশের জনগণের সামনে সঠিক জিনিসগুলো তুলে ধরা হোক। 

তিনি বলেছেন, ভারতের দশ হাজার বছরের পুরোনো সংস্কৃতি কাশ্মীরেও বিদ্যমান। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ওড়িশা এবং বাংলা থেকে আসাম পর্যন্ত আমরা আমাদের সংস্কৃতির কারণে যুক্ত, যারা কোনও দেশকে ভূ-রাজনৈতিক হিসাবে সংজ্ঞায়িত করে, তারা আমাদের দেশকে সংজ্ঞায়িত করতে পারে না।

ট্যাগ: কাশ্মীর
সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence