বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা

০৩ জানুয়ারি ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ © সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গের সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন। এক্সের (সাবেক টুইটার) অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে, সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ। তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন।’ 

পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার পক্ষপাতী তিনি। 

পোস্ট করার সাথে সাথেই নানা মন্তব্য শুরু করেন নেটিজেনরা। একজন লিখেছেন, বাংলাদেশের আছে টা কি যে বয়কট করব! ওরাই আমাদের জিনিস ইউজ করে।

অন্য একজন লিখেছেন, বাংলাদেশি পণ্য যে বিক্রি করবে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে। 

এর আগে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ভারতের আলু, পেঁয়াজ বাংলাদেশে রফতানি বন্ধ ও বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা না দেওয়ারও দাবি তুলেছিলেন।

তবে বিজেপির কেন্দ্রীয় নেতারা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর এ দাবিগুলোর ব্যাপারে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলেই মূলত প্রতিবাদ শুরু করেন এ নেতারা।

 

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬