নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ

১৫ নভেম্বর ২০২৬, ১২:২২ PM
নিহত রফিকুল ইসলাম তালুকদার

নিহত রফিকুল ইসলাম তালুকদার © সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় তার বাড়ির দরজার সামনে মরদেহটি পড়ে ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত রফিকুল ইসলামের বাঁ চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁস দিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার জানান, দীর্ঘ ৯ বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রফিকুল। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে তার সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে রফিকুল নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাওয়া-দাওয়া করতেন তিনি।

সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশে ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ফিরে আসার সময় বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এরপর তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।

ঘটনার বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950