বঙ্গবন্ধু নন, বাংলাদেশে বদলে গেল স্বাধীনতার ঘোষণাকারীর নাম—দাবি আনন্দবাজার পত্রিকার

০২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ড. মুহাম্মদ ইউনূস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

এখন আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন। বদলে গেছে দেশের স্বাধীনতা ঘোষণাকারীর নাম। ভারতের পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে এমন খবর।  

আনন্দবাজার অনলাইন প্রকাশিত সংবাদে লেখা হয়েছে, বাংলাদেশে ছোটদের নতুন পাঠ্যবই চালু হয়েছে ২০২৫ সাল থেকে। সেখানে দেশের স্বাধীনতার ঘোষণাকারী হিসাবে রয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের নাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে তিনি বাংলাদেশের সেনা মেজর ছিলেন।

পত্রিকাটি আরও প্রকাশ করেছে, এত দিন বাংলাদেশের পাঠ্যবইতে লেখা থাকত, ১৯৭১ সালের ২৬ মার্চ বেতার বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন মুজিবুর। তার পর পাকিস্তানের সেনার হাতে তিনি গ্রেফতার হন। 

বাংলাদেশের নতুন পাঠ্যবইগুলিতে লেখা থাকছে, ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশকে স্বাধীন বলে ঘোষণা করেন জিয়াউর। তার পর ২৭ মার্চ তিনি আরও এক বার একই ঘোষণা করেন বঙ্গবন্ধুর তরফ থেকে।

বাংলাদেশের পাঠ্যবইতে মুজিবকে আর ‘জাতির পিতা’ হিসাবে উল্লেখ করা হচ্ছে না বলেও খবর। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে এই পরিবর্তনগুলি করা হচ্ছে জানায় পশ্চিম বঙ্গে এই গণমাধ্যম। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। গণবিক্ষোভের মুখে তিনি দেশ ছেড়ে চলে যান ভারতে। ৮ অাগস্ট বাংলাদেশে ক্ষমতায় এসেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তার পরেই পাঠ্যপুস্তকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন ধাপে ধাপে আন্দোলন-সংগ্রামের পর ১৯৭১ সালে চূড়ান্ত যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। বাঙালি জাতির মুক্তিসংগ্রামে অবিস্মরণীয় অবদান রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এজন্য তাকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ উপাধি দেওয়া হয়। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যাবতীয় রোষ গিয়ে পড়েছিল তার পরিবারের উপরে। একদিকে প্রাণভয়ে শেখ হাসিনা যেমন দেশ ছাড়তে বাধ্য হন, অন্যদিকে আন্দোলনকারীদের রোষ থেকে বাদ যাননি শেখ মুজিবর রহমানও, ভাঙচুর করা হয় তার মূর্তি।  এবার পাঠ্যবই থেকেও বাদ পড়লেন বঙ্গবন্ধু।

সূত্র আনন্দবাজার পত্রিকা

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence