আল জাজিরা টিভির সম্প্রচার স্থগিত করল ফিলিস্তিন

০২ জানুয়ারি ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
আল জাজিরা

আল জাজিরা © সংগৃহীত

সম্প্রচারসহ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশনের অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ‘উসকানিমূলক কনটেন্ট (আধেয়)’ প্রচারের অভিযোগে গতকাল বুধবার (১ জানুয়ারি) এ আদেশ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

যদিও এই সিদ্ধান্ত গাজা ভূখণ্ডে কার্যকর হবে না। কেননা গাজা শাসন করে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উসকানিমূলক উপাদান প্রচারের কারণে সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচারসহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক কনটেন্ট ও প্রতিবেদন সম্প্রচার করায় আল-জাজিরার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অস্থায়ী। কিন্তু কতদিন তা বহাল থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

এর আগে, গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের খবর কভারেজ নিয়ে জন্য আল জাজিরার সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
 
এদিকে, একটি বিবৃতিতে বলা হয়েছে, আল জাজিরা বুধবারের এই সিদ্ধান্তকে “অধিকৃত অঞ্চলে চলমান ঘটনা রিপোর্ট করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা” বলে নিন্দা করেছে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং পশ্চিম তীরে সাংবাদিকদের ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence