সৌদিতে ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর

০১ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
সৌদি আরবের পতাকা

সৌদি আরবের পতাকা © সংগৃহীত

মাদক পাচারের মামলায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দাম্মামে ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি) সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই ছয় ইরানির সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে এসপিএ।

প্রতিবেদনে বলা হয়, ‘গোপনে মাদক চোরাচালানের দায়ে সৌদি আরবের উপসাগরীয় শহর দাম্মামে অন্তত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

তবে ইরানি এ ছয় নাগরিকের মৃত্যুদণ্ড ঠিক কবে কার্যকর হবে সেই বিষয়ে কোনও তথ্য জানায়নি সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাটি।

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘আমার মা রোজা রাখতেন’—সিভিল জজে সুপারিশপ্রাপ্ত গণি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৭ অক্টোবর পর্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬