বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি

০১ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
বছর শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র

বছর শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র © সংগৃহীত

বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছেছে ২০২৪ সাল শেষে। বিদায়ী বছরে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে বিশ্বে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো এ তথ্য জানিয়েছে।

মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বনবহুল দেশ ছিল ভারত। দেশটিতে জনসংখ্যা বর্তমানে ১৪১ কোটি। এরপরই রয়েছে চীন।

এ ছাড়া বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী নাগরিক হবেন যুক্তরাষ্ট্রের।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল। বিশ্বে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছে ওই বছর।

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘আমার মা রোজা রাখতেন’—সিভিল জজে সুপারিশপ্রাপ্ত গণি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৭ অক্টোবর পর্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬