আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করল জিম্বাবুয়ে

০১ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে। প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া এক আইনে স্বাক্ষর করার পর মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দির সাজা পরিবর্তন হচ্ছে।

দেশটিতে সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। যদিও আদালত হত্যা, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড বহাল রেখেছে। খবর এএফপির

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে জিম্বাবুয়েতে ৬০ জনের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষ ছিলেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সরকারি প্রজ্ঞাপনে প্রকাশিত মৃত্যুদণ্ড বিলোপ আইন বলেছে, আদালত আর কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করতে পারবে না এবং যেকোনো বিদ্যমান মৃত্যুদণ্ডকে কারাবাসে রূপান্তরিত করতে হবে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ড

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে নতুন আইনটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে স্বাগত জানিয়েছে। তবে জরুরি অবস্থার সময় মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ প্রত্যাহার করা যেতে পারে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘আমরা কর্তৃপক্ষকে এখন দ্রুত মৃত্যুদণ্ডের সম্পূর্ণ বিলুপ্তির দিকে অগ্রসর হওয়ার জন্য অনুরোধ করছি।’

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘আমার মা রোজা রাখতেন’—সিভিল জজে সুপারিশপ্রাপ্ত গণি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৭ অক্টোবর পর্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কলেজে নবীনবরণকে কেন্দ্র ছাত্রদল-শিবির ধাওয়া পাল্টাধাওয়া
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬