নতুন বছর উপলক্ষ্যে যে পরামর্শ দিলেন মাওলানা তারিক জামিল

০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
মাওলানা তারিক জামিল

মাওলানা তারিক জামিল © সংগৃহীত

বিশ্বখ্যাত ইসলামি বক্তা, পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা তারিক জামিল নতুন বছর উপলক্ষ্যে বার্তা দিয়েছেন। পাশপাশি তার অনুরাগীদের দিয়েছেন ইসলাম অনুসারে পরামর্শ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় নতুন বছর উপলক্ষ্যে কথা বলেছেন তিনি।

ভিডিও বার্তায় মাওলানা তারিক জামিল বলেন, শেষ হচ্ছে একটি বছর। শুরু হচ্ছে নতুন বছর ২০২৫। নতুন বছরের শুরুতে অনেকেই বিভিন্ন উদযাপনে মেতে উঠে, নাচ-গান, আল্লাহর নাফরমানীতে লিপ্ত হয়।এসব মুসলমানদের কালচার নয়। মুসলমানদের কালচার হলো, আল্লাহর কাছে এই প্রার্থনা করা যে আল্লাহ আপনি এই বছর সুস্থতার সঙ্গে কাটিয়েছেন, পরবর্তী বছরটিও সুস্থতার সঙ্গে কাটানোর তাওফিক দিন। আল্লাহর সামনে সিজদাবনত হওয়া এবং গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহর সামনে অশ্রু বিসর্জন দেওয়া জরুরি।

তিনি বলেন, গুনাহের কথা স্মরণ করে এক ফোটা পরিমাণ অশ্রু বিসর্জন জাহান্নামের আগুন মুছে দেওয়ার জন্য যথেষ্ট।

মাওলানা তারিক জামিল বলেন, প্রতিদিনই যখন নতুন দিন শুরু হয় সেই দিনটি মানুষকে আহ্বান করে বলে, হে মানব জাতি! আমি নতুন দিন, নতুন সময়, গতকালের কোনো ছোয়া নেই আমার মাঝে। এই সময়টাতে যতটুকু সম্ভব নেক আমল করে নাও, কারণ, আজকের দিনটি ফুরিয়ে গেলে তা আর কখনো ফিরে আসবে না।

তিনি বলেন, আসুন আমরা আল্লাহর দরবারে মাথা নত করি। তওবা করি যেন আমাদের নতুন এই বছরটি সুস্থ, সুন্দরভাবে কাটে। এ বছর আমার মৃত্যু লেখা থাকলে যেন ঈমানের সঙ্গে সুন্দর মৃত্যু হয়, আল্লাহর কাছে এই প্রার্থনা করা উচিত।

কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬
ছাত্রীর মরদেহের পাশে চিরকুট, বাবার মামলায় ঢাবি শিক্ষক গ্রেপ…
  • ২৬ এপ্রিল ২০২৬
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে বিভ্রান্তিকর তথ্য,…
  • ২৬ এপ্রিল ২০২৬