ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৬

৩০ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে © সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬ জন মারা গেছেন।

সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো ফেসবুকে লিখেছে, ‘একটি বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ তারা দেয়নি। বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এ ঘটনা ঘটেছে।’

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার ৫০০

খবরে আরও বলা হয়, আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য ব্যুরোর পক্ষ থেকে বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। এসব ছবিতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা যাচ্ছে, অন্যদিকে গাড়িটি ছিল আংশিকভাবে পানিতে নিমজ্জিত। অনেককে গাড়িটিকে পানি থেকে টেনে তুলতে সাহায্য করার চেষ্টা করতে দেখা যায়।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন আগামীক…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুয়েট শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়রকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, তদন্তে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে ৫ জরুরি পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬