বাংলাদেশে প্রবেশের চেষ্টা, ইরানি নাগরিকসহ ২ ভারতীয় আটক

২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩ জনকে আটক করা হয়েছে। ঘন কুয়াশার মধ্যে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

আটকদের মধ্যে একজন ইরানি নাগরিক। অন্য দুজন নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটকের পর বিএসএফ তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।

হিন্দুস্তান টাইমস বলছে, গত রবিবার রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে কালিন্দী নদী পেরিয়ে উত্তর ২৪ পরগনার সামসেরনগর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল ৩ ব্যক্তি। তখনই তাদের আটক করে বিএসএফ। এরপর আটকদের হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়।

এদিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, তাদের মধ্যে অন্তত একজন ইরানের নাগরিক। আর বাকি ২ জন নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করেছে। আটককৃত ওই ইরানি নাগরিকের ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে দাবি করা হয়েছে।

আটকদের দাবি, তারা কাপড়ের ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে একাধিকবার এভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে যাওয়া-আসা করেছে তারা। আটকের পর ওই তিনজনকে হেমনগর কোস্টাল থানার হাতে তুলে দেয় বিএসএফ। এরপর তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার পুলিশ তাদের বসিরহাট আদালতে হাজির করে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। আর সরকার পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ ভারতীয় কোনও কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে।

গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
  • ২২ জুন ২০২৬