রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

১৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ২৫০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা ও ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উত্তর যাত্রাবাড়ীর সুতিখালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সানজিদুল আলম শেখ (৩২), সোহান হোসেন (৩০) ও মো. সোহান (২৩)। তাদের মধ্যে প্রথম দুজনের বাড়ি যাত্রাবাড়ীর উত্তর যাত্রাবাড়ী ও ধলপুর এলাকায়। তৃতীয়জনের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সিংজালা গ্রামে।

এসআরবি-১০-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করে তাঁদের কাছ থেকে ২৫০টি ইয়াবা, মাদক কেনাবেচার নগদ টাকা ও ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।

এসআরবি-১০-এর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950