ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র-তেল স্থাপনায় হামলা ইসরায়েলের

১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ইয়েমেনের স্থাপনায় ইসরায়েলের হামলা

ইয়েমেনের স্থাপনায় ইসরায়েলের হামলা © সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহসহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের মধ্যাঞ্চলের বহু এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। কিন্তু ইসরায়েলি ভূখন্ডের সীমায় প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর হয়নি।

এর কয়েক ঘণ্টা পর ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রধান গণমাধ্যম আল মাসিরাহ টেলিভিশন জানায়, রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহসহ দেশের বিভিন্ন অংশে বিমান হামলা হয়েছে। সানার দক্ষিণে ও উত্তরে দু’টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের বার্তা সংস্থা সাবা জানায়, হোদেইদাহ বন্দরে চারটি ও রাস ঈসা তেল স্থাপনা লক্ষ্য করে দুবার হামলা চালানো হয়েছে।

ইসরায়েল জানায়, তারা ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর গোষ্ঠীটির ব্যবহার করা বন্দর ও জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “ইয়েমেনে হুতিদের সামরিক লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। এসব লক্ষ্যে মধ্যে বন্দর ও সানার জ্বালানি অবকাঠামো আছে। হুতিরা এসব স্থাপনা এমনভাবে ব্যবহার করছে যেটি তাদের সামরিক পদক্ষেপে কার্যকরভাবে ভূমিকা রাখছে।”

রয়টার্স জানিয়েছে, ইরানের সমর্থন পাওয়া ইয়েমেনের গোষ্ঠীটি ইসরায়েলের দিকে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে বলে দাবি হুতিদের।

সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
  • ১৫ নভেম্বর ২০২৬
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950