ভারতে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ফেরিতে স্পিডবোটের ধাক্কা

ফেরিতে স্পিডবোটের ধাক্কা © সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১০ জন ফেরির যাত্রী এবং তিনজন নৌবাহিনীর সদস্য। এই দুর্ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে একশ’ জনকে। খবর এনডিটিভির।

এনডিটিভি জানিয়েছে, মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপের দিকে যাচ্ছিলো ‘নীলকমল’ নামের ফেরিটি। সেসময় ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের ইঞ্জিন ট্রায়াল চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে স্পিডবোটটি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ফেরিকে। ফেটে গিয়ে পানি ঢুকতে শুরু করে নৌযানটিতে। এক পর্যায়ে উল্টে যায় সেটি।

স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনার ১১টি বোট ও চারটি হেলিকপ্টার নিয়ে দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। যোগ দেয় কোস্টগার্ড ও মেরিন পুলিশ। 

তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬