তারিক জামিলের ছেলের প্রথম মৃত্যু বার্ষিকী আজ, সন্তানকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট

২৯ অক্টোবর ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল

মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল © সংগৃহীত

পাকিস্তানের ইসলামী আলোচক ও জনপ্রিয় বক্তা মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর ২৯ অক্টোবর আসিম নিজ বাড়ির জিমনেশিয়ামে ‘বুকে গুলি করে’ আত্মহত্যা করেন। তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। 

এক বছর পরও ছেলের মৃত্যুর শোক এখনো তাজা তারিক জামিলের মনে। ছেলেকে স্মরণ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি আবেগঘন পোস্টে করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। ছেলের জন্য দোয়াও চেয়েছেন।

পোস্টে মাওলানা তারিক জামিল লিখেছেন, ‘আমার কলিজার টুকরা আসিম জামিল আমাদেরকে ছেড়ে যাওয়ার এক বছর হয়ে গেছে। তার ছেড়ে যাওয়ার ব্যথা এখনো তাজা। এখনো আমার হৃদয় ব্যথিত। আল্লাহ তায়ালা তার মর্যাদা বৃদ্ধি করুন।’

প্রসঙ্গত, মাওলানা তারিক জামিলের ছোট ছেলে আসিম জামিল শৈশব থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃত্যুর আগের ছয় মাসে তার অসুস্থতা বেড়ে যায়। ডাক্তারের পরামর্শে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। মৃত্যুর দিন (রোববার, ২৯ অক্টোবর) ঘটনাক্রমে তিনি একাই বাড়িতে ছিলেন, এ সময় কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে না পেরে বাসার বাইরে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীর কাছ থেকে বন্দুক নিয়ে নিজেই নিজেকে গুলি করেন।

এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬