দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির তদন্ত দল

১৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ PM
বিসিএসআইআর ও মাউশির লোগো

বিসিএসআইআর ও মাউশির লোগো © টিডিসি সম্পাদিত

বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্ত দল। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় তদন্ত কর্মকর্তারা প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাউশির সহকারী পরিচালক (আইন) মো. জাকিরুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে ‘সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে’ বলা হয়, ঢাকা মহানগরীর ধানমন্ডি থানাধীন বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের চেয়ে খণ্ডকালীন শিক্ষকদের বেতন বেশি—শিরোনামে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।

চিঠিতে বলা হয়, প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলো সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য অধিদপ্তরের উপপরিচালক (বেসরকারি মাধ্যমিক-১) ও সহকারী পরিচালক (আইন)—এই দুই কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

এতে বলা হয়, বর্ণিত বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তারা আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় তদন্ত-সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে তদন্তকাজে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত প্রতিবেদনে বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে প্রতিষ্ঠানটিতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতার চেয়ে খণ্ডকালীন শিক্ষকদের বেতন-ভাতা বেশি দেওয়া হচ্ছে। এমনকি খণ্ডকালীন শিক্ষকদের জাতীয় বেতন কাঠামোর আদলে বৈশাখী ভাতা ও ঈদ বোনাসও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে নিয়মিত এমপিওভুক্ত ও খণ্ডকালীন শিক্ষকদের মধ্যে বেতন-ভাতায় ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে।

সম্প্রতি বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) একাধিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। জমা হওয়া অভিযোগ এবং প্রতিষ্ঠানটির একাধিক এমপিওভুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে প্রতিষ্ঠানটির অষ্টম গ্রেডের একজন সিনিয়র শিক্ষক জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রায় ৩২ হাজার ৩৯০ টাকা বেসিক বেতন পেতেন। ১০ শতাংশ কর্তনের পর এমপিও অংশ থেকে তিনি ৩২ হাজার ৩০০ টাকা উত্তোলন করতেন। একই সময়ে প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল থেকে তাকে প্রায় ৪৬ হাজার ৭৯৯ টাকা দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। ফলে এমপিও ও প্রতিষ্ঠান থেকে পাওয়া অর্থ মিলিয়ে সিনিয়র শিক্ষকদের মাসে প্রায় ৭৯ হাজার টাকা দেওয়া হতো বলে অভিযোগ উঠেছে।

ট্যাগ: মাউশি
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950