কলকাতার রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখকে মৃত দেখাচ্ছে ফেসবুক

২৯ অক্টোবর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ময়ূখ রঞ্জন ঘোষ

ময়ূখ রঞ্জন ঘোষ © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনায় আসেন ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র সাংবাদিক ও উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন।

এবার সেই সাংবাদিককে ময়ূখ রঞ্জন ঘোষকে ‘মৃত’ দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

ময়ূখ রঞ্জন ঘোষের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে এমনটি দেখা যায়। তার সেই অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ রিমেম্বারিং লেখা একটি ব্যানারও প্রদর্শন করছে। এ ছাড়া টাইমলাইনে তার সম্মানে লিখেছে, ‘আমরা আশা করি ময়ূখকে যারা ভালোবাসেন, তারা তার জীবনকে স্মরণ ও সম্মান করতে এবং উদযাপন করতে তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা পাবেন।’

ময়ূখের এ অ্যাকাউন্টের তথ্যমতে, সর্বশেষ তিনি রিপাবলিক বাংলার জ্যেষ্ঠ সম্পাদক ও হেড অব ইনপুটের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি নিউজ-১৮ বাংলা, টাইমস নাউ, এবিপি আনন্দে কাজ করেছেন।

সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু ‘রিমেম্বারিং’ লেখা হয়ে থাকে। কোনো ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়।

এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই-বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।

এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬