ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক

২৮ অক্টোবর ২০২৪, ০২:২২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
ভলকার তুর্ক

ভলকার তুর্ক © ফাইল ফটো

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন। সোমবার (২৮ অক্টোবর) জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ২৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই সফরে তিনি অন্যদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

সফরকালে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে দেখা করার কথা রয়েছে টুর্কের।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ভাষণ দেবেন, যেখানে তিনি সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন। এছাড়া তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

আগামী বুধবার সাড়ে পাঁচটায় এই সফর নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করবেন টুর্ক।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬