মেক্সিকোয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৪, আহত ৫

২৭ অক্টোবর ২০২৪, ১১:২১ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
মেক্সিকোয় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ

মেক্সিকোয় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ © সংগৃহীত

মেক্সিকোয় একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

জ্যাকাতেকাস প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তা রদ্রিগো রেইস সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ২৪ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

শনিবার জ্যাকাতেকাস ও কেন্দ্রীয় রাজ্য আগুয়াসকালিয়েন্তেসকে সংযুক্তকারী একটি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ভুট্টাবোঝাই একটি কনটেইনার ট্রাক থেকে পড়ে গিয়ে বাসটিকে উল্টে দেয়। এর ফলে বাসের যাত্রীরা হতাহত হন।

বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত প্রদেশের তেপিক শহর থেকে যুক্তরাষ্ট্রের সীমান্তর্বর্তী শহর সিউদাদ জুয়ারেজে যাচ্ছিল।

রেইস আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রমের জন্য সেনাবাহিনী, জাতীয় গার্ড এবং সিভিল প্রোটেকশন বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬