অভিবাসীদের দুঃসংবাদ জানাল কানাডা

২৭ অক্টোবর ২০২৪, ১০:৩১ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
অভিবাসীদের দুঃসংবাদ জানাল কানাডার

অভিবাসীদের দুঃসংবাদ জানাল কানাডার

স্থায়ীভাবে থেকে কানাডায় যারা প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য দুঃসংবাদ দিল কানাডা। দেশটি ২০২৫ সাল থেকে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যা সামনের বছরগুলোতে আরও কমতে থাকবে। সম্প্রতি দেশটির সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, ২০২৫ সালে ৩ লাখ ৯৫ হাজার অভিবাসী নেবে কানাডা। পরের বছর অর্থাৎ ২০২৬ সালে নেওয়া হবে ৩ লাখ ৮০ হাজার অভিবাসী। আর অভিবাসী নেওয়ার সংখ্যা ২০২৭ সালে আরও কমে ৩ লাখ ৬৫ হাজারে নেমে আসবে।

চলতি বছর কানাডা ৪ লাখ ৮৫ হাজার অভিবাসী নিয়েছে। অর্থাৎ পরবর্তী তিন বছর কানাডায় অভিবাসী নেওয়ার সংখ্যা এ বছরের তুলনায় অনেকটাই কমে আসবে। এছাড়া ২০২৫ সালে কানাডার সাময়িক বাসিন্দা হিসেবে অভিবাসী নেওয়ার সংখ্যা ৩০ হাজার কমে প্রায় ৩ লাখে নেমে আসবে বলেও জানিয়েছে সূত্র। অভিবাসী নেওয়ার এই সংখ্যা সংবাদমাধ্যম ন্যাশনাল পোস্টের প্রতিবেদনে প্রথম জানা যায়।

দীর্ঘদিন ধরে কানাডা অভিবাসীদের কাছে কাঙ্ক্ষিত গন্তব্য হিসেবে বিবেচিত। অভিবাসী নেওয়ার ক্ষেত্রেও দেশটি তুলনামূলক উদার। যদিও কয়েক বছর ধরে সেখানে অভিবাসীসংক্রান্ত আলোচনা–সমালোচনা বেড়েছে। দেশটিতে আবাসন-সংকট থেকে শুরু করে জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়া, বেহাল স্বাস্থ্যসেবা এসব কিছুর জন্য অভিবাসীদের দায়ী করেন অনেকেই।

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানকে হারিয়ে চমকে দিল নেপাল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬