ইসরায়েলি হামলা নিয়ে যা বলছে ইরান

২৬ অক্টোবর ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
ইরানের পতাকা

ইরানের পতাকা © সংগৃহীত

মধ্যরাতেই ইরানে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েল বলছে ইরানের করা হামলার প্রতিশোধ হিসেবে তাদের এই আক্রমণ। ইরানের সময় রাত ২ টার পরে মোট ৩টি ধাপে এ হামলাগুলো চালানো হয়েছে বলেছে নিশ্চিত করেছে বার্তামাধ্যম রয়টার্স। 

হামলার প্রসঙ্গে ইরান বলছে, পূর্বের সতর্কতা সত্ত্বেও জায়নিস্ট রিজিম তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে হমলা প্রতিরোধ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু স্থানে হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে।

বার্তামাধ্যম আল জাজিরা প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলার অধিকাংশই সফলভাবে প্রতিরোধ করেছে। 

এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬