সুশান্তর আত্মহত্যার প্ররোচনার অভিযোগ থেকে রিয়ার মুক্তি

২৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত © সংগৃহীত

২০২০ সালের ১৪ জুন, চারদিকে তখন করোনা মহামারি আতঙ্কে দিন কাটছে সবার। হঠাৎ বিনোদন জগৎ থেকে এল এক দুঃসংবাদ─ অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই; মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার মরদেহ!

খবরটি রীতিমতো এক বড় ধাক্কা দেয় পুরো বলিউডসহ অভিনেতার ভক্তদের।

সেই সুশান্তর মৃত্যুর ঘটনায় নাম জড়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। একই সঙ্গে অভিযুক্ত করা হয় রিয়ার ভাই ও বাবাকেও। ভারতীয় গণমাধ্যমের খবর, বহু আইনি প্রক্রিয়া শেষে অবশেষে আদালত জানালেন, রিয়া ও তার পরিবারের দুই সদস্য সুশান্তের মৃত্যুর ঘটনায় ‘নির্দোষ’। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথন রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী ও তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে নির্দোষ ঘোষণা করেছেন।

সুশান্তর মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে তার পরিবার। ঘটনার পর প্রথমেই এই অভিযোগ করা হয়। এরপর তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী দল অর্থাৎ সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেই অভিযোগ থেকেই এবার রেহাই পেলেন অভিনেত্রী।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তর মরদেহ উদ্ধার হওয়ার পর এ ঘটনা যেমন বলিউডের কাছে বড় ধাক্কা, তেমনি তার মৃত্যু নিয়ে হয় জলঘোলাও।

প্রথমেই অভিযোগের আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। কারণ, বান্দ্রার সেই ফ্ল্যাটে লিভ ইনে ছিলেন সুশান্ত ও রিয়া। মৃত্যুর কিছুদিন আগ নাকি তাদের বিচ্ছেদ হয়েছিল বলেও তখন খবর রটেছিল।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬