ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের হামলা

২৬ অক্টোবর ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা © সংগৃহীত

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। মুর্হুমুহু বিস্ফোরণে কেঁপে উঠে তেহরান। শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় বেশকিছু টেলিভিশন চ্যানেল।

আল জাজিরা বলছে, তেহরানে দফায় দফায় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম নিউজ এজেন্সি বলছে, তেহরানের কেন্দ্রে বিমান প্রতিরক্ষার সাইরেন শোনা গেছে। 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, তেহরান এবং কারাজ শহরের আশেপাশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছে। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠেছে।

তবে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের দাবি, আকস্মিক এই হামলা জনগণের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। সাধারণ লোকজনের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমে। তেহরানের প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কিছু ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রয়ত্ব টেলিভিশন চ্যানেল। 

হামলার পর ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।’

প্রসঙ্গত, গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে ইসরাইলি শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়ে আসছিলেন।

ট্যাগ: ইরান
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬