পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় দানা আতঙ্কে ৪ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

২৩ অক্টোবর ২০২৪, ০৮:৪২ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
ঘূর্ণিঝড় দানা

ঘূর্ণিঝড় দানা © ঘূর্ণিঝড় দানা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যে আছড়ে পড়তে পারে। আজ বুধবার (২৩ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে এটি হতে পারে। এমন অবস্থায় ঘূর্ণিঝড় ‘ডানা’ আতঙ্কে পশ্চিমবঙ্গে টানা ৪ দিন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঝড়ের প্রভাবে রাজ্যের ৯টি জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় সম্ভাব্য দুর্যোগের আগে নিজের উদ্বেগ ও সতর্কতার কথা জানিয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: যেভাবে ঘূর্ণিঝড় ‘দানা’ নামকরণ

প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ডানা সম্পর্কে ভারতের আবহাওয়া অধিদফতরের (আইএমডি) পূর্বাভাসের পরে রাজ্যের বিভিন্ন অংশে স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার ঘোষণা করেছে।

সংবাদমাধ্যম বলছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চারদিন রাজ্যের ৯ টি জেলার সব স্কুলে ছুটি থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবিলায় বুধবার থেকেই সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হচ্ছে।

একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950