স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরুণীর

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ AM
ইতালিতে এক শিক্ষকের সঙ্গে সাবেক ছাত্রীর বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে

ইতালিতে এক শিক্ষকের সঙ্গে সাবেক ছাত্রীর বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে © সংগৃহীত

স্কুলে পড়াকালীন শিক্ষককে ভালো লেগে গিয়েছিল তরুণীর। ৪০ বছরের বড় শিক্ষকের প্রতি ভালো লাগা থেকে গিয়েছিল পাস করার পরও। কলেজে ভর্তি হয়ে সেই শিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়ান। দু’বছর প্রেম করার পর গত মাসে বিয়ে করেছেন তাঁরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

‘ডায়েরিঅফমিনিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাচ্ছেন তরুণী। ভিডিওটি দেখেই তরুণীকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। তার নাম মিনিয়া পাগনি। ২২ বছরের তরুণী ইতালির বাসিন্দা। বর্তমানে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তিনি। 

পাঁচ বছর আগে স্কুলের গণ্ডি পার করেছেন মিনিয়া। সেই স্কুলে দর্শনের অধ্যাপনা করতেন বৃদ্ধ। তার সঙ্গে বয়সের পার্থক্য ৪০ বছরের। স্কুলে পড়াকালীন শিক্ষককে পছন্দ করেছিলেন তরুণী। কিন্তু মনের কথা জানাতে পারেননি।

স্কুল পাস করার পরও শিক্ষকের প্রতি ভালো লাগা বজায় ছিল মিনিয়ার। পাস করার পর চিকিৎসাবিদ্যা নিয়ে পড়ার জন্য কলেজে ভর্তি হন তিনি। দুই বছর আগে মিনিয়ার সঙ্গে বইয়ের দোকানে হঠাৎ দেখা হয়ে যায় দর্শনের শিক্ষকের। শিক্ষক-ছাত্রীর সম্পর্ক পার করে ডেট করতে শুরু করেন তারা। 

দুই বছর সম্পর্কে থাকার পর গত বছর ডিসেম্বর মাসে ৪০ বছরের বড় শিক্ষককে বিয়ে করেন মিনিয়া। সোশ্যাল মিডিয়ার পাতায় তাঁদের রোম্যান্টিক মুহূর্তের ছবি এবং ভিডিও পোস্ট করে বিবাহিত জীবনের অধ্যায় তুলে ধরেন।

আরও পড়ুন: বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল

মিনিয়া জানান, বয়সের এত পার্থক্য রয়েছে জেনে পরিবারের সদস্যেরা প্রথমে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু মেয়ের প্রতি বৃদ্ধের ভালবাসা এবং শ্রদ্ধা দেখে মন বদলে যায় সকলের। মিনিয়া জানান, তিনি খুব আনন্দে রয়েছেন। জীবনসঙ্গী হিসাবে শ্রেষ্ঠ মানুষটিকেই নির্বাচন করেছেন তিনি। 

নেটিজেনরা অবশ্য সমালোচনা করতে ছাড়ছেন না। একাংশের দাবি, বৃদ্ধের সম্পত্তির জন্যই মিনিয়া সংসার করছেন। একজন আবার লিখেছেন, ‘বৃদ্ধ যে ঘড়ি পরে রয়েছেন, তার মূল্য ৬০ হাজার টাকা। তরুণী ঠিক কী কারণে বিয়ে করেছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে।’

এর জবাবে মিনিয়া বলেছেন, ‘আমার স্বামীর কাছে দুটি দামি ঘড়ি রয়েছে। একটি উপহারের। অন্যটি ওকে কিনে দিয়েছি। তার কোনও বিলাসিতা নেই।’ খবর: আনন্দবাজার।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9