পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ AM
বেলুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর সিরিজ বোমা ও বন্দুক হামলা

বেলুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর সিরিজ বোমা ও বন্দুক হামলা © সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত দুই দিনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সিরিজ বোমা ও বন্দুক হামলা এবং এর জবাবে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে। গত রবিবার (১ ফেব্রুয়ারি) আঞ্চলিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক সংবাদ সম্মেলনে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

মুখ্যমন্ত্রী জানান, গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে হওয়া এই নজিরবিহীন সহিংসতায় ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, বিদ্রোহীদের দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছে বলে তিনি দাবি করেন। পাকিস্তান সেনাবাহিনীর মতে, সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে এটিই বিদ্রোহীদের বিরুদ্ধে চালানো সবচেয়ে বড় ও সফল অভিযান।

বেলুচিস্তানের ১২টি শহরে একযোগে এই হামলা চালানো হয়। প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বিভিন্ন স্থানে পুলিশ স্টেশন, আধা-সামরিক বাহিনীর স্থাপনা, কারাগার এবং সরকারি ভবন লক্ষ্য করে গ্রেনেড ও বন্দুক হামলা চালানো হয়। সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীরা উদ্দেশ্যমূলকভাবে সাধারণ নাগরিকদেরও নিশানা করেছিল। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, রোববার নাগাদ আক্রান্ত জেলাগুলো থেকে হামলাকারীদের নির্মূল করা হয়েছে।

আরও পড়ুন: লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

বেলুচিস্তানের সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বালুচ লিবারেশন আর্মি’ (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের হামলায় কয়েক ডজন সেনা সদস্য নিহত হয়েছে। কয়েক দশক ধরে বেলুচিস্তানে চলা জাতিগত বিদ্রোহ দমনে পাকিস্তান সরকারের দীর্ঘ লড়াইয়ের ইতিহাসে এটি অন্যতম প্রাণঘাতী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।

এই সংঘাতের প্রেক্ষিতে পাকিস্তান সরকার আবারও অভিযোগ করেছে যে, বিএলএ-কে প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছে ভারত। তবে দিল্লি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। বিএলএ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানের খনিজ সম্পদ শোষণ করলেও স্থানীয় জনগণের ভাগ্যের উন্নয়নে কোনো কাজ করছে না।

বর্তমানে পুরো প্রদেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিদ্রোহ দমনে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরু…
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে ব্রিফিংয়ে আসছেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক ছাড়, পাব…
  • ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ আগস্ট ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ৩১ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতা, পবিপ্রবি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্…
  • ৩১ আগস্ট ২০২৬