যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার শিক্ষার্থী

২২ অক্টোবর ২০২৪, ১২:৩৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি গণহত্যা বিরোধী শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে পুলিশ।  বিক্ষোভরত শিক্ষার্থীরা গাজা ও লেবাননে ইসরায়েলের নিরবচ্ছিন্ন গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাময়িক ভাবে বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিয়ে প্রবেশপথে তালা ঝুলিয়ে দেয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্টস ফর অ্যা ডেমোক্র্যাটিক সোসাইটি’ নামক সংগঠনের প্রায় ৩০ বিক্ষোভকারী প্রশাসনিক ভবন মরিল হল দখল করে নেয়। এই সংগঠনের এক সদস্য জানান, আরও বড় এক দল শিক্ষার্থী ভবনের বাইরে জমায়েত হয়।

১৯ বছর বয়সী ফিলিস্তিনি টিকটকার মেদো হালিমির স্মরণে সংগঠনটি এই ভবনের নতুন নাম দেয় ‘হালিমি হল’। হালিমি ইসরায়েলি বিমানহামলায় আগস্টে প্রাণ হারান। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার দায় অস্বীকার করেছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন কোনো তথ্য নেই। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

বিশ্ববিদ্যালয় পুলিশের একজন মুখপাত্র জানান, তার কাছে নতুন কোন তথ্য নেই।

স্টুডেন্টস ফর অ্যা ডেমোক্র্যাটিক সোসাইটির গণমাধ্যম লিয়াজোঁ কর্মকর্তা রায়ান ম্যাটসন বলেন, ভবনের ভেতরে অবস্থানরত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তিনি তাদের সঠিক সংখ্যা জানেন না।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950