হিজবুল্লাহর যোদ্ধাদের কয়েক মিলিয়ন ডলারের গোপন ভান্ডারের খোঁজ মিলল

২২ অক্টোবর ২০২৪, ১২:০০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
হিজবুল্লাহর গোপন সম্পদ ভান্ডারের এলাকা

হিজবুল্লাহর গোপন সম্পদ ভান্ডারের এলাকা © সংগৃহীত

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর গোপন সম্পদের ভান্ডারের খোঁজ পাওয়ার দাবি করেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, বৈরুত হাসপাতালের নিচে বাঙ্কারে বিপুল সম্পদ লুকিয়ে রেখেছে তারা।

সোমবার (২১ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার হিজবুল্লাহর অর্থ কেন্দ্রের গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ বৈরুতের একটি হাসপাতালের নিচে লুকানো একটি বাঙ্কার রয়েছে, যেখানে কয়েক মিলিয়ন ডলার নগদ অর্থ ও স্বর্ণ মজুদ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল রবিবার রাত থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। তারা ইরান-সমর্থিত গোষ্ঠীটির অর্থায়নের ক্ষমতা হ্রাস করার জন্য একটি সিরিজ হামলা শুরু করেছে।

আরও পড়ুন: লেবাননে একসঙ্গে হাজার হাজার ডিভাইসে বিস্ফোরণ ঘটালো ইসরায়েল

আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডম্যাড ড্যানিয়েল হাগারি টেলিভিশনে এক বক্তব্যে বলেন, ইসরায়েলি বিমানবাহিনী হিজবুল্লাহর শক্তিশালী আর্থিক ঘাঁটিতে বেশ কয়েকটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘গত রাতে আমাদের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল কোটি কোটি ডলার নগদ ও স্বর্ণসহ একটি ভূগর্ভস্থ ভল্ট। এসব সম্পদ ইসরায়েলের ওপর হিজবুল্লাহর হামলার অর্থায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। হামলার বিষয়টি উল্লেখ করলেও এতে স্থাপনাটি পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে কিনা তা জানানো হয়নি।’

হাগারি এছাড়াও রাজধানী বৈরুতের একটি হাসপাতালের নিচে নগদ অর্থ ও স্বর্ণে ভরা একটি পৃথক বাঙ্কারের কথা উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, ভল্টটি আইডিএফ এখনো লক্ষ্যবস্তু করা হয়নি।

হাগারি আরও বলেন, ‘আমাদের ধারণা এই বাঙ্কারে কমপক্ষে অর্ধবিলিয়ন ডলারের ডলার অর্থ এবং সোনা মজুদ রয়েছে। এই অর্থ লেবানন রাষ্ট্র পুনর্গঠনে ব্যবহার করা যেতে পারে এবং তা এখনো ব্যবহৃত হতে পারে।’

আরও পড়ুন: লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল

এদিকে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব।

জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬