হামাসপ্রধান ইয়াহইয়া সিনওয়ার নিহতের গুঞ্জন

১৭ অক্টোবর ২০২৪, ০৯:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইয়াহইয়া সিনওয়ার

ইয়াহইয়া সিনওয়ার

গুঞ্জন উঠেছে হামাসের নতুন প্রধান ইয়াহইয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে।

ইয়াহইয়া সিনওয়ারকে বলা হয় গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মাস্টারমাইন্ড। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহইয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে সশস্ত্র গোষ্ঠীটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএও পরীক্ষা করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর গুঞ্জনটি পরীক্ষা-নিরীক্ষা করছে তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গতকাল বুধবার গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। অভিযানের এলাকায় কোনও জিম্মি উপস্থিত ছিলেন না।

এর আগে সিনওয়ারের বিষয়ে গুজব রটেছিল যে, তিনি জিম্মিদের মধ্যে লুকিয়ে ছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিলেন। ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক গুজব ছড়ানোর পর আইডিএফ এই বিবৃতি প্রদান করল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এলাকাটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে।

গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ার। এই হামলার পর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে। আগস্টে তেহরানে হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর সিনওয়ার হামাসের নেতা হিসেবে নিয়োগ পান।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence