ভিসা কার্যক্রম পুরোপুরি কবে চালু হবে, নতুন তথ্য জানাল ভারত

১৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশে নিজেদের ভিসা কার্যক্রম সীমিত করে দিয়েছে ভারত।

বাংলাদেশে নিজেদের ভিসা কার্যক্রম সীমিত করে দিয়েছে ভারত। © ফাইল ফটো

প্রতিবছর নানা কাজে ভারতে যায় অসংখ্য বাংলাদেশি নাগরিক। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণআন্দোলন শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে নিজেদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। এখন পর্যন্ত তা পুরোপুরি চালু হয়নি। ভিসা কার্যক্রম পুরোপুরি কবে চালু হবে,  এ সম্পর্কে সর্বশেষ অবস্থা নিয়ে নতুন তথ্য জানাল ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জসওয়াল বলেন, ‘ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে। মেডিক্যাল ও জরুরি বিষয়ের ভিসা হাই কমিশন থেকে দেওয়া হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং আমাদের কার্যক্রম পুরোদমে শুরু করার মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে আমরা তখন তাই করবো।’ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: ভারতীয় ভিসা সেন্টার বন্ধে বিপাকে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থী-শ্রমিকরা

প্রতিবছর লাখ লাখ বাংলাদেশিকে ভিসা দিলেও হাসিনা সরকারের পতনের পর ভারত এই সেবা বন্ধ করে দেয়। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যখন চরম মাত্রায় পৌঁছায় তখন জরুরি প্রয়োজনীয় কর্মকর্তা ছাড়া বাকিদের দেশে ফিরিয়ে নেয় ভারত। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে অনেকে ঢাকায় ফেরেন। কিন্তু ভিসা সেবা পরিপূর্ণভাবে শুরু হয়নি।

গত ৩০ সেপ্টেম্বর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানায়, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনই সকলে ভিসা পাবেন না। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান, তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। এছাড়া আপাতত শর্তসাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে বলেও জানানো হয়।

এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬