নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৪৭

১৭ অক্টোবর ২০২৪, ০৮:১০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ © সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে ট্যাংকারটি উল্টে পড়ে বিধ্বস্ত হয়। 

বুধবার  (১৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ হিসেবে পরিচিত নাইজেরিয়া। মহাদেশটির সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর একটি হলো দেশটি।

একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয়রা যখন ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করছিল তখন বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো এলাকা জুড়ে একটি বিশাল অগ্নিকুণ্ড সৃষ্টি হয়। ঘটনাস্থলে অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

জিগাওয়া রাজ্যের জরুরি সেবা বিভাগের প্রধান হারুনা মাইরিগা জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৪৭ জনে পৌঁছেছে। স্থানীয় পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু আদাম বলেন, ট্যাংকারটি কানোর প্রাচীন শহর থেকে উত্তরাঞ্চলের ইয়োবে রাজ্যে যাচ্ছিল। রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে টাউরা জেলার মাজিয়া শহরের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে ট্যাংকারটি উল্টে যায় ও জ্বালানি ছড়িয়ে পড়ে।

আদাম আরও জানান, স্থানীয় বাসিন্দারা ছড়িয়ে পড়া পেট্রোল সংগ্রহের চেষ্টা করার সময় আগুন লেগে যায়। যা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এছাড়া, দুর্ঘটনায় আহত আরও ৫০ জনকে রিংগিম ও হাদেজিয়া শহরের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আদাম। বুধবার মৃতদের সম্মানজনকভাবে সমাহিত করা হয় বলে জানিয়েছেন মাইরিগা।

উল্লেখ্য, গত মাসে নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানী ট্যাংকারের সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে মারাত্মক ট্রাক প্রায় দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা তাদের অনেকের জন্য বেপরোয়া ড্রাইভিং, রাস্তার খারাপ অবস্থা এবং পুরানো যানবাহনের জন্য দায়ী করেছেন।

সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬