নেতানিয়াহুকে ‘শয়তানের পুত্র’ আখ্যা দিলেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট

১৬ অক্টোবর ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বেনিয়ামিন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। একইসঙ্গে নেতানিয়াহুকে “শয়তানের পুত্র” বলেও আখ্যায়িত করেছেন তিনি।

বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, মানাগুয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার তিন দিন পর নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন এবং তাকে “শয়তানের পুত্র” বলে উল্লেখ করেছেন। 

নিকারাগুয়ান পুলিশের ৪৫ তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া বক্তৃতায় ওর্তেগা বলেন, “ইসরায়েল সরকারের প্রধান একজন প্রধানমন্ত্রী আছেন যিনি শয়তানের পুত্র।”

প্রেসিডেন্ট ওর্তেগা বলেন, তিনি নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেন কারণ ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে “অভ্যাসগতভাবে সন্ত্রাসের নীতি” রয়েছে। তিনি আরও বলেন, “এবং এটি হিটলার, হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন হিটলার, তিনি জনগণকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।”

আনাদোলু বলছে, ইসরায়েলের ফ্যাসিবাদী ও অপরাধমূলক যুদ্ধবাজ সরকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে তার এক বছর পর গত শুক্রবার নিকারাগুয়ান সরকার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “নিকারাগুয়া প্রজাতন্ত্রের সরকার ইসরায়েলের ফ্যাসিবাদী সরকারের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।”

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬