এক দশক পর পাকিস্তানের মাটিতে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী

১৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর © এএনআই ফটো

দীর্ঘ এক দশক পর পাকিস্তান সফরে গেলেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার পাকিস্তানে এসেছেন এস জয়শঙ্কর। তাঁকে বহনকারী উড়োজাহাজটি ইসলামাবাদে অবতরণ করার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জয়শঙ্করকে স্বাগত জানান।

ইসলামাবাদে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম সম্মেলন। গতকাল মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেওলন চলবে আজ বুধবারও। সম্মেলন উপলক্ষে পুরো শহর নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। 

সম্মেলনে সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে  যোগ দিয়েছেন এস জয়শঙ্কর। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, দীর্ঘ এক দশক পর ভারতের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি পাকিস্তান সফরে গেলেও এসসিও সম্মেলনের বাইরে কোনও দ্বিপাক্ষিক বৈঠক করবেন না তিনি।

এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন শাহবাজ শরিফ। এই জোটের অন্য সদস্যরা হলো চীন, ভারত, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ। এই ৯টি দেশ মিলে ২০০১ সালে প্রতিষ্ঠা করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)।  এ ছাড়া আরও ১৬টি দেশ পর্যবেক্ষক এবং ‘সংলাপ অংশীদার’ হিসেবে যুক্ত রয়েছে।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950