আবাসন আইন লঙ্ঘনে ব্যাপক ধরপাকড় সৌদিতে, গ্রেপ্তার প্রায় ২৩ হাজার প্রবাসী 

১৪ অক্টোবর ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রবাসীদের গ্রেপ্তার করছে সৌদি আরব

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রবাসীদের গ্রেপ্তার করছে সৌদি আরব © প্রতীকী ছবি

সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে সংযুক্ত আরব-আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ জানিয়েছে এ খবর।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে গত ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ৯৯৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এই প্রবাসীদের। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৪ হাজার ২৬৯, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ২৩০এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৪৯৪ জন রয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। 

এ ছাড়াও ৮০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায়। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৯ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে ১৩ হাজার ৫২০ জন পুরুষ ও এক হাজার ৬১৬ জন নারীসহ মোট ১৫ হাজার ১৩৬ জন প্রবাসীর বিরুদ্ধে। 

বর্তমানে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। 

প্রসঙ্গত, সৌদি আরবের বর্তমান জনসংখ্যা প্রায় ৩ কোটি ৪৮ লাখ এবং দেশটিতে বিশ্বের অনেক দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950