অগ্নিদগ্ধ হয়ে মালয়েশিয়ায় তিন প্রবাসীর মৃত্যু

১৪ অক্টোবর ২০২৪, ০৯:১৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছবি

ছবি © সংগৃহীত

মালয়েশিয়ার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার জহর রাজ্যে ইসকান্দার পুতেরের গেলান পাতার এসআইএলসি শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুন্সিগঞ্জের একই এলাকার রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী এবং আবুল কাশেমের ছেলে আবু তাহের ও  মহিউদ্দিনের ছেলে সালাম (ডাকনাম: আকাশ) মারা যান।

দূতাবাস সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন এ তিন প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন, শনিবার রাত ৩টায় একজন ও রোববার বিকেলে আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, একই গ্রামের আবুল কাশেমের ছেলে আবু তাহের ও ওই গ্রামের মইনুদ্দিনের ছেলে সালাম। তারা গত ৮ বছর ধরে একই কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ২০

মালয়েশিয়া দূতাবাসের প্রথম শ্রম সচিব এএসএম জাহিদুর রহমান জানান, শনিবার হাসপাতাল পরিদর্শন-কালে ডাক্তাররা পেশাদারিত্ব ও সহমর্মিতা প্রদর্শন করেছেন।

তিনি বলেন, ‘কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নিহত ও আহতদের ক্ষতিপূরণ আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পরে দূতাবাসের নির্দেশক্রমে দ্রুত সেখানে পৌঁছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যত দ্রুত সম্ভব আইনি কার্যক্রম শেষ করে লাশ দেশে পাঠানো হবে।’

ট্যাগ: জাতীয়
এক বছরেও চালু হয়নি ১০ তলা হলের লিফট, ভোগান্তিতে বাকৃবির খাল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬