বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ৬০

১৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছবি

ছবি © সংগৃহীত

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকায় ইসরাইলি সেনা ঘাঁটিতে লেবাননের ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলা চালায়। এ হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানানো হয়। আহতদের মধ্যে ৭ সেনার অবস্থা গুরুতর।

হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। 

ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রচার করা ফুটেজে দেখা গেছে, আহতদের হেলিকপ্টারসহ জরুরি যানবাহনে সাহায্য করা হচ্ছে। আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে - অন্যদের তেল হাশোমার, হাইফা, আফুলা এবং নেতানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত, রাবি শিক্ষক সাময়িক বরখাস্ত

এ হামলায় ৬১ জন আহত হয়েছেন উল্লেখ করে ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এদের মধ্যে তিনজনের অবস্থা বেশি গুরুতর। আহতদের হেলিকপ্টারসহ জরুরি যানবাহনে করে আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় রোববার দখলদার ইসরায়েলের ২৫ সেনা আহত হয়েছেন। এসব সেনা উত্তর লেবাননে স্থল হামলা চালাতে গিয়েছিল। আহত ২৫ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ।

ট্যাগ: ইসরায়েল
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬