১৮ বছরের আগেই যৌন নির্যাতনের শিকার ৩৭ কোটি নারী-শিশু

১৩ অক্টোবর ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিশু ও নারীরা ১৮ বছর  বয়সের আগে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন

শিশু ও নারীরা ১৮ বছর  বয়সের আগে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন © ডয়েচে ভেলে

বিশ্বে ৩৭ কোটি মেয়ে শিশু ও নারী ১৮ বছর বয়স হওয়ার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি আট জনে এক মেয়ে শিশু ও নারী ১৮ বছর  বয়সের আগে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্বব্যাপী এ সংখ্যা প্রায় ৩৭ কোটি।

ইউনিসেফ বলছে, যৌন সহিংসতা ভৌগলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সীমানা পেরিয়ে গেছে। মৌখিক ও অনলাইন নিপীড়নের বিষয়টি বিবেচনায় নেয়া হয়, তাহলে ভুক্তভোগীর সংখ্যা বর্তমানে ৬৫ কোটি বা প্রতি পাঁচজনে একজন।

প্রতিবেদনের বরাতে ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, এ পরিস্থিতি পুরো বিশ্বের। এর মধ্যে সাব-সাহারান আফ্রিকায় বেশি মেয়ে শিশু আক্রান্ত হয়েছে। এ সংখ্যা ৭ কোটি ৯০ লাখ। পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাড়ে ৭ কোটি এবং ইউরোপ ও উত্তর আমেরিকায় ৬ কোটি ৮০ লাখ।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিডারশিপ সামিটে যাচ্ছেন আকরাম হুসাইন, কে এই ছাত্রনেতা?

গবেষণায় বলা হয়েছে, যেসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর, সেখানে যৌন সহিংসতা বেশি। ছেলে শিশুরাও এর থেকে বাদ পড়েনি। প্রতি ১১ জনের মধ্যে একজন ছেলে শিশু ও পুরুষ শৈশবকালে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

এ সংখ্যা বিশ্বব্যাপি ২৪ থেকে ৩১ কোটির মধ্যে। অনলাইন ও মৌখিক যৌন সহিংসতাকে বিবেচনায় নেওয়া হলে ভুক্তভোগী ছেলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১ থেকে ৫৩ কোটির মধ্যে। প্রতিবেদনটির জন্য ইউনিসেফ ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে ১২০টি দেশ থেকে তথ্য সংগ্রহ করেছে।

বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence