ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মধ্য আমেরিকার আরেক দেশ

১২ অক্টোবর ২০২৪, ১২:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রোজারিও মুরিলো, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী

রোজারিও মুরিলো, প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) ইসরায়েলকে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ হিসেবে বর্ণনা করে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার।

এর আগে দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী দেশ কলম্বিয়া এবং বলিভিয়াও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়ার সরকার বলেছে, গাজায় ইসরাইলের নির্বিচার হামলার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এ হামলা এখন কেবল গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে।

নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় ইসরায়েলের কোনো রাষ্ট্রদূত নেই। নিকারাগুয়া এর আগে দুইবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। একবার ওর্তেগার সময়ে ২০১০ সালে এবং দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর ওর্তেগার নেতৃত্বে স্যান্ডিনিস্তার বিপ্লবী সরকারের অধীনে ১৯৮২ সালে আরেকবার।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬